নতুন ওয়ান মাল্টি-টাচ পিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের ইটি২৪১০ইইউটিএস এবং ইটি২৪১০আইইউটিএস মডেলের দুটি মাল্টি-টাচ স্ক্রিন ফাংশনের অল-ইন ওয়ান মাল্টি-টাচ পিসি বাজারে এসেছে। পিসি দুটিতে রয়েছে যথাক্রমে ২.৭ গিগাহার্জ গতির ইন্টেল পেন্টিয়াম ডুয়াল কোর এবং ৩.৩ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-থ্রি প্রসেসর। রয়েছে রিমোট কন্ট্রোলসহ বিল্ট-ইন টিভি কার্ড, ২৩.৬ ইঞ্চির মাল্টি-টাচ পর্দা, ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ডিভিডি রাইটার, গিগাবিট ল্যান, ওয়েবক্যাম, তিনটি ইউএসবি ২.০, দুটি ইউএসবি ৩.০, একটি এইচডিএমআই ইন/আউট পোর্ট ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা ইটি২৪১০ইইউটিএস এবং ইটি২৪১০আইইউটিএস পিসি দুটির দাম যথাক্রমে ৭০ হাজার এবং ৭৮ হাজার টাকা। —বিজ্ঞপ্তি