নতুন ওয়েব সাইট কিনেছে গুগল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রুপন নামের একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিন গুগল কিনে নিয়েছে বলে গুজব উঠেছে। সিলিকন ভ্যালি থেকে বলা হয়, গুগল প্রায় ২৫০ কোটি ডলার দিয়ে কিনে নিয়েছে গ্রুপন। সিলিকন ভ্যালি জানিয়েছে, গুগল ও গ্রুপন কয়েক সপ্তাহ ধরে এ ব্যাপারে চুক্তির জন্য ব্যাপক আলোচনা করেছে। ২০০৮ সালে গ্রুপন ওয়েবসাইট খোলা হয়। কিন্তু অল্পদিনেই এটি জনপ্রিয়তা লাভ করে এবং এর মূল্য দাঁড়ায় ১৩০ কোটি ডলারে। বর্তমানে এর মাসিক আয় পাঁচ কোটি ডলার ও গ্রাহকসংখ্যা দুই কোটি। বিশ্বের ৩০০টি শহরের মানুষ এই ওয়েবসাইট ব্যবহার করে। কোনো বিপণীকেন্দ্রে মূল্যছাড়ে জিনিসপত্র বিক্রি হচ্ছে, এ-সংক্রান্ত খবরাখবর দেয় এই ওয়েবসাইট। গ্রুপন কিনে নেওয়ার ব্যাপারে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। গ্রুপনও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে রোকেয়া রহমান