নতুন ওয়েবক্যাম বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফোরটেক কোম্পানির পিকে-৭জি মডেলের নতুন ওয়েবক্যাম বাজারে এসেছে। ১৬-মেগাপিক্সেলের ওয়েবক্যামে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার কোটিং, যা নেটমিটিং, ভিডিও মনিটর, ভিডিও মেইলের ক্ষেত্রে প্রতিবিম্বমুক্ত স্বচ্ছ ও নিখুঁত ভিডিও এবং স্থিরচিত্র ধারণ ও প্রেরণ করা যায়। ওয়েবক্যামটির সঙ্গে এলইডি লাইট থাকায় অন্ধকারেও ভালো মানের ছবি মনিটরে প্রদান করে। ওয়েবক্যামটির ফ্রেমটি নমনীয়, তাই সুবিধাজনকভাবে ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে বা বাঁকিয়ে ব্যবহার করা যায়। দাম দুই হাজার টাকা। ওয়েবক্যামটি এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। —বিজ্ঞপ্তি