নতুন কম্পিউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের ইটি২০১১ইটি মডেলের মাল্টিটাচ স্ক্রিনের একটি ‘অল-ইন ওয়ান’ কম্পিউটার বাজারে এসেছে। এই কম্পিউটারের সব উপাদান ২০ ইঞ্চির টাচস্ক্রিন এলইডি মনিটরের সঙ্গেই যুক্ত আছে। এতে আছে ৩.২ গিগাহার্টজ গতির ডুয়েল কোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, স্পিকার ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এ কম্পিউটারের দাম ৪৬ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি