নতুন করে চালু হলো অ্যালোহা আইশপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল কম্পিউটারের পরিবেশক অ্যালোহা আইশপ তাদের বিক্রয়কেন্দ্র সাজিয়েছে নতুন আঙ্গিকে।পাশাপাশি এতে সর্বশেষ সংস্করণের প্রযুক্তিপণ্যও আনা হয়েছে। গতকাল ঢাকার গুলশানের ইউনিকর্ন প্লাজায় এ কেন্দ্রটি চালু করা হয়। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মতিউর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘এ প্রতিষ্ঠানের বিস্তৃতির মাধ্যমে এ দেশে অ্যাপলের ব্যবহার আরও বাড়বে বলে আশা করছি।’ অ্যালোহা আইশপের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু নাসের বলেন, ‘প্রযুক্তিপণ্য ব্যবহারকারীদের কাছে আরও সহজে অ্যাপলের পণ্য পৌঁছে দেওয়ার জন্যই প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে নতুনভাবে সাজানো হলো।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিট্রেন্ডের চেয়ারম্যান মুনির আহমেদ খানসহ আরও অনেকে। নতুন কেন্দ্র চালু উপলক্ষে অ্যাপল পণ্যে বিশেষ ছাড় দেবে অ্যালোহা আইশপ। —প্রতিবেদক