নতুন কি-বোর্ড ও মাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লজিটেকের এমকে ২০০ মডেলের মিডিয়া কম্বো কি-বোর্ড ও মাউস প্যাকেজ বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। ইউএসবি পোর্ট-সংবলিত এ কি-বোর্ড ও মাউস হাই ডেফিনেশন অপটিক্যাল ট্র্যাকিং সম্পন্ন, যা দিয়ে খুব সহজেই এবং দ্রুতগতিতে কার্সর নিয়ন্ত্রণ করা যায়। সম্পূর্ণ পানিনিরোধক তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্যাকেজের দাম এক হাজার ৩০০ টাকা। —বিজ্ঞপ্তি