নতুন কিছু শিখতে রাতের ঘুম জরুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিটার বা পিয়ানোর মতো কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার দ্রুত শিখতে চান? সে জন্য রাতে আপনার ভালো ঘুম হওয়া জরুরি। নতুন এক গবেষণার ভিত্তিতে কানাডার একদল বিজ্ঞানী এ কথা জানিয়েছেন। মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকদের মতে, নতুন কিছু শেখার ক্ষেত্রে মানবমস্তিষ্কের বাইরের আবরণের (কর্টেক্স) নিচের অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর রাতে ঘুম পরিপূর্ণ হলে এসব কাজে বাড়তি গতি আসে। সুনিদ্রার পর মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুর মধ্যে যোগাযোগ সুদৃঢ় হয়। ঘুমানোর আগে ও পরে পিয়ানো ও গিটার বাজানোর সময় স্বেচ্ছাসেবীদের মস্তিষ্কের গতিবিধি চৌম্বক অনুরণন চিত্রের (এমআরআই) সাহায্যে পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এতে দেখা যায়, রাতে ঘুমানোর পরিবর্তে দিনে ঘুমিয়ে তাঁদের নৈপুণ্য ও মস্তিষ্কের কর্মতৎপরতায় তেমন গতি আসে না। আইএএনএস।