নতুন কিন্ডল ফায়ারে নকিয়া ম্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন পণ্যবিক্রেতা প্রতিষ্ঠান আমাজন ‘কিন্ডল ফায়ার’ ট্যাবলেটের নতুন সংস্করণে গুগলের ম্যাপ-সেবা বাদ দিয়ে নকিয়ার ম্যাপ-সেবা যুক্ত করছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই কিন্ডল ফায়ারের নতুন সংস্করণ বাজারে আনতে পারে আমাজন।গত ৩০ আগস্ট আমাজন কর্তৃপক্ষ জানিয়েছে, আমাজন কিন্ডল ফায়ারের প্রথম সংস্করণ বাজারে ছাড়ার নয় মাসের মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। নতুন সংস্করণে গুগলের ম্যাপ-সেবার পরিবর্তে যুক্ত হবে নকিয়ার ম্যাপ-সেবা। জিপিএস বা ওয়াই-ফাই প্রযুক্তির সাহায্যে নকিয়ার ম্যাপ-সেবা কিন্ডল ফায়ারে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। রাস্তার ম্যাপের পাশাপাশি প্রয়োজনীয় তথ্য উপযোগী ম্যাপ-সেবাও পাওয়া যাবে।আমাজনের কিন্ডল ফায়ারের প্রথম সংস্করণটি ছিল ৭ ইঞ্চি মাপের। এর দাম ছিল ১৯৯ ডলার। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, নতুন সংস্করণ হিসেবে ৭ ইঞ্চির পাশাপাশি আরেকটি ১০ ইঞ্চি কিন্ডল ফায়ার ট্যাবলেট বাজারে আনতে পারে আমাজন।