নতুন কোর আই ৭ ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচপির প্যাভিলিয়ন জি৬-২০১৭টিইউ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই ৭ -৩৭১২কিউএম প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে ৬ গিগাবাইট ডিডিআর৩ র্যাাম, ৬৪০ গিগাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডায়াগোনাল হাই ডেফিনিশন এলইডি পর্দা ইত্যাদি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা ল্যাপটপটির দাম ৬৯ হাজার টাকা। —বিজ্ঞপ্তি