নতুন ক্রোমবুক আনছে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের নতুন ক্রোমবুক হতে পারে এ রকম
স্যামসাংয়ের নতুন ক্রোমবুক হতে পারে এ রকম

ক্রোম অপারেটিং সিস্টেমনির্ভর নতুন নোটবুক তৈরি করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি টুইটারের ইভলিকস @evleaks নামের অ্যাকাউন্ট থেকে স্যামসাংয়ের এই ক্রোমবুকের তথ্য ফাঁস হয়েছে।

টুইটারের ইভলিকস অ্যাকাউন্টটি এর আগে বিভিন্ন প্রযুক্তি-পণ্যের তথ্য আগে ভাগেই প্রকাশ করেছে যা অধিকাংশ ক্ষেত্রেই মিলে গেছে।
ইভলিকসের তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের নতুন ক্রোমবুকের পেছনদিকটি এমনভাবে নকশা করা হয়েছে যা দেখে মনে হবে চামড়ার তৈরি। কালো চামড়া সদৃশ কাঠামোর এই ল্যাপটপটি ক্রোমবুক ২ হিসেবে বাজারে আনবে প্রতিষ্ঠানটি।
১১.৬ ও ১৩.৩ ইঞ্চি মাপে দুটি মডেলে নতুন ক্রোমবুক বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। এর আগে ২০১২ সালে প্লাস্টিক কাঠামোর প্রথম ক্রোমবুক বাজারে এনেছিল স্যামসাং। দুটি মডেলের ল্যাপটপ ২৯৯ ও ৩৯৯ মার্কিন ডলার দামে বিক্রি করবে প্রতিষ্ঠানটি।