নতুন ক্লাউড পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে ডি-লিঙ্ক ব্র্যান্ডের নতুন বেশ কয়েকটি মডেলের ক্লাউড পণ্য। এর মধ্যে রয়েছে ডিসিএস-৯৩০এল, ডিসিএস-৯৩২এল, ডিসিএস-২১০৩ মডেলের ওয়্যারলেস আই-পি ক্যামেরা, ডিআইআর-৬০০এল, ডিআইআর-৬০৫এল মডেলের ক্লাউড রাউটার এবং ডিএনআর-৩২২এল মডেলের ক্লাউড স্টোরেজ। আইপি ক্যামেরার মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ওয়েবসাইট বা স্মার্টফোন ও ট্যাব থেকে সরাসরি ভিডিও দেখা, স্থিরচিত্র নেওয়া যাবে। ক্লাউড রাউটারের মাধ্যমে যেকোনো জায়গা থেকে এটা নিয়ন্ত্রণ ও কনফিগার করা যায়। পাশাপাশি সর্বোচ্চ দুটি হার্ডডিস্ক রাখার সুবিধাসহ ক্লাউড স্টোরেজে লাইভ নয়টি আইপি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণ করা যায়। স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের আনা ডিসিএস-৯৩০এলের দাম ১৩ হাজার, ডিসিএস-৯৩২এলের দাম ১৫ হাজার, ডিসিএস-২১০৩ মডেলর দাম ২৫ হাজার টাকা। এ ছাড়া ডিআইআর-৬০০এলের দাম তিন হাজার টাকা, ডিআইআর-৬০৫এলের দাম চার হাজার ৫০০ টাকা এবং ডিএনআর-৩২২এলের দাম ২৭ হাজার টাকা। —বিজ্ঞপ্তি