নতুন খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
rosho+alo
rosho+alo

প্রতি ভোরে আমরা নতুন
খবর জানতে চাই
এখন নতুন খবর মানে—
শহরজুড়ে ছাই।
নতুন খবর মানে আরও
নতুন একটা লাশ
নাকে পচা লাশের গন্ধ
বিদঘুটে বাতাস।
অকারণে হম্বিতম্বি
অযাচিত খুন
পথে-ঘাটে লাঠি ও বাঁশ
আতঙ্ক আগুন।

পায়ের নিচে ভাঙা ইটের

টুকরো, ভাঙা কাচ

নতুন খবর মানে সামনে

নতুন বিপদ, আঁচ।

rosh+alo
rosh+alo