নতুন গণমাধ্যম নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘নিউ মিডিয়া, সামাজিক মাধ্যম ও ব্লগিং স্বাধীনতা দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের আয়োজনে গতকাল সোমবার ঢাকায় বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক। বক্তৃতা করেন ডিআইইউয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এম গোলাম রহমান, আমনজীবী তানজিব-উল-আলম, প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন, ব্লগার রাজিব আহমেদসহ অনেকে। খবর বিজ্ঞপ্তির। বক্তারা বলেন, সামাজিক সম্পর্ক নির্মাণ, তথ্য উৎপাদন, বিনোদন ও প্রতিরোধের বর্তমানে সর্বোত্তম উপকরণ এই নতুন গণমাধ্যম। এটি নাগরিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে জনপরিসর ও বিকল্প যোগাযোগমাধ্যম তৈরি করছে।