নতুন গেম কোম্পানি খুলছে রোভিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হ্যাচ এন্টারটেইনমেন্ট নামে আলাদা আরেকটি গেম নির্মাতা প্রতিষ্ঠান চালু করার ঘোষণা দিয়েছে জনপ্রিয় অ্যাংরি বার্ডস সিরিজের নির্মাতা ফিনল্যান্ডের গেম কোম্পানি রোভিও। নতুন প্রতিষ্ঠানটি মোবাইল ভিডিও গেমের সাবসক্রিপশন-ভিত্তিক মডেল নিয়ে কাজ করবে। ২০১৭ সালে নতুন কোম্পানিটি যাত্রা শুরু করবে। মোবাইল ভিডিও গেমের ক্ষেত্রে প্রথমবারের মতো এ ধরনের সেবা চালু করতে যাচ্ছে রোভিও।

সম্প্রতি ফিনল্যান্ডে অনুষ্ঠিত স্লাশ নামের প্রযুক্তি সম্মেলনে হ্যাচের ঘোষণা দেয় রোভিও। হ্যাচের সঙ্গে অনেক গেম নির্মাতা একত্রে যুক্ত করতে একে আলাদা কোম্পানি করার কথা বলেছে রোভিও কর্তৃপক্ষ।

হ্যাচ হবে মূলত একটি বিশেষ অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে ব্যবহারকারীরা গেম স্ট্রিমিং বা সম্প্রচার করতে পারবেন। এখান থেকে গেম ডাউনলোড করা লাগবে না। হ্যাচ অ্যাপেই গেম খেলা যাবে। অ্যাপটি হবে বিনা মূল্যের। তবে সাবসক্রিপশন বা অর্থ খরচ করে খেললে বিজ্ঞাপন দেখতে হবে না। হ্যাচে এমন ক্লাউড প্রযুক্তির অবকাঠামো ব্যবহার করা হবে, যাতে সহজে গেম খেলতে পারেন ব্যবহারকারী। প্রায় ৪০টি গেম নির্মাতা প্রতিষ্ঠানের ১০০টির বেশি গেম থাকবে হ্যাচে।

এই গেম অ্যাপটি থেকেই গেম খেলার ভিডিও শেয়ার করা বা বন্ধুদের খেলা গেম দেখা যাবে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য আগামী বছরের শুরুতে এই সেবাটি চালু হবে। শুরুতে যাঁরা আমন্ত্রণ পাবেন, তাঁরা এটি খেলতে পারবেন।