নতুন গেমিং গ্রাফিকস কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের এইচডি৭৮৫০-ডিসি২-২জিডি৫ মডেলের নতুন গেমিং গ্রাফিকস কার্ড বাজারে এসেছে। পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের এই গ্রাফিকস কার্ডটিতে রয়েছে এএমডি রেডিয়ন এইচডি৭৮৫০ গ্রাফিকস ইঞ্জিন, গ্রাফিকস কার্ডটি মাল্টি-জিপিইউ প্রযুক্তির ক্রসফায়ারএক্স, মাইক্রোসফট উইন্ডোজ৭, ডাইরেক্টএক্স ১১, এইচডিসিপি প্রভৃতি সমর্থন করে। রয়েছে ৮৭০ মেগাহার্জ ইঞ্জিন ক্লক, ৪৮৪০ মেগাহার্জ মেমোরি ক্লক, ১টি এইচডিএমআই আউটপুট, ১টি ডি-সাব আউটপুট, ২টি মিনি ডিসপ্লে পোর্ট প্রভৃতি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা গ্রাফিকস কার্ডটির দাম ২৬ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি