নতুন গেমিং পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেমারদের জন্য ইলেকট্রনিকস গেমিং পণ্য রেজার বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এসব গেমিং পণ্যের মধ্যে রয়েছে রেজার মাউস, কিবোর্ড, মাউসপ্যাড ও অডিও সরঞ্জাম। ব্যাটেল পিল্ড থ্রি-এর মতো দুর্দান্ত সব গেম খেলায় ব্যবহূত রেজার গেমিং কিবোর্ডের মধ্যে রয়েছে অ্যানানসি, লিকোসা, নসট্রোমো ও আর্কটোসা মডেলের মেকানিক্যাল ও প্রোগ্রাম কি সম্পন্ন কিবোর্ড। রয়েছে এইচটিআরএফ প্রযুক্তির আটটি ভিন্ন মডেলের ইয়ারফোন ও ড্রাগন এজ টু খেলার মতো গেম খেলার উপযোগী ওনজা প্রফেশনাল গেমিং কন্ট্রোলার। প্রতিটি পণ্যের সঙ্গে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। —বিজ্ঞপ্তি