নতুন গ্রাফিকস কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিগাবাইটের নতুন গ্রাফিকস কার্ড বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। জিভি-আর৫৮৩ইউডি-১জিডি মডেলের এই গ্রাফিকস কার্ডে ডুয়াল ফ্যান থাকায় স্ট্যান্ডার্ড রেডিয়ন এইচডি-৫৮৩-এর চেয়ে ২৭ শতাংশ বেশি ঠান্ডা রাখে। এটি ১গিগাবাইট ২৫৬-বিট জিডিডিআর৫ পিসিআই এক্সপ্রেস ২.১ x ১৬ এইচডিসিপি রেডি ক্রসফায়ারএক্স সমর্থিত ভিডিও কার্ড। দুবছরের বিক্রয়োত্তর সুবিধাসহ দাম ২০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি