নতুন গ্রাফিক্স কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রি-মাত্রিক গেম খেলা ও চলচ্চিত্র দেখার উপোযোগী এমএসআইয়ের নতুন একটি গ্রাফিক্সকার্ড বাজারে এসেছে। এন২১০ মডেলের এই কার্ডে রয়েছে জিফোর্স গ্রাফিক্স ইঞ্জিন, এনভিডিয়া চিপসেট ইত্যাদি। এতে আরও আছে এক গিগাবাইট র‌্যাম, একটি করে ডুয়াল লিংক ডিভি-১, ডি-সাব এবং এইচডি এমআই ভিডিও আউটপুট। কম্পিউটার সোর্স এনেছে এই কার্ড। —বিজ্ঞপ্তি