নতুন গ্রাফিক্স কার্ড বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিগাবাইটের এটিআই রেডিয়ন এইচডি-৫৯৭০ চিপসেটের নতুন একটি গ্রাফিক্স কার্ড বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। জিভি-আর৫৯৭ডি৫-২জিডি-বি মডেলের এই গ্রাফিক্স কার্ডটি পিসিআই এক্সপ্রেস ২.১, মাইক্রোসফট ডিরেক্টএক্স ১১ ও ওপেন জিএল ৩.১, ক্রসফায়ার-এক্স, অ্যাভিভো এইচডি সমর্থন করে। এতে আছে ২ গিগাবাইট মেমোরি। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৫০ হাজার টাকা।—বিজ্ঞপ্তি