নতুন চেহারায় জিমেইল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের জনপ্রিয় ই-মেইল সেবা জিমেইলে বেশ কিছু নতুন পরিবর্তন এসেছে। নানা ধরনের নতুন বৈশিষ্ট্যসহ নতুন চেহারায় এসেছে জিমেইল। সব মিলিয়ে ছয়টি বড় ধরনের পরিবর্তন এসেছে জিমেইলে। শুরুর দিকে পরীক্ষামূলকভাবে নতুন সংস্করণটি পরীক্ষার জন্য গুগল কর্মকর্তারা ব্যবহার করেন। পরবর্তী সময়ে সব গ্রাহকের জন্য নতুন সংস্করণ সুবিধা দেওয়া হয়। জিমেইলের নতুন এ কাঠামোটি গুগলের অপারেটিং সিস্টেম ক্রোমনির্ভর। নতুন জিমেইলের টপ বারে ‘রিপোর্ট ইস্যুজ’ নামের একটি অপশনও যোগ হয়েছে। সিলেক্ট অল বোতামগুলোর সঙ্গে টেক্সট লিংক থাকবে কি না, তা নির্ধারিত হবে থিম নির্বাচন অনুযায়ী। —জিমেইল ব্লগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী