নতুন জীবন্ত জীবাশ্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডে একটি আণুবীক্ষণিক প্রাণীর খোঁজ মিলেছে৷ এটি প্রায় ৪০ লাখ বছর আগে বিলুপ্ত হয়েছিল বলে এত দিন পর্যন্ত ধারণা করা হতো৷ বিজ্ঞানীরা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন৷ দেশটির সরকারি সমুদ্র গবেষণা সংস্থা এনআইডব্লিউএ জানায়, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে প্রায় ১৭ কোটি বছর আগে প্রটুলফিয়া নামের ওই সরু প্রবালকীটের অস্তিত্ব ছিল৷ পাথরে প্রাণীটির সর্বশেষ যে চিহ্ন পাওয়া যায়, তা ৪০ লাখ বছরের পুরোনো৷ আর নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড এলাকায় ২০০৮ সালে প্রাপ্ত নতুন নমুনাটির বয়স ১০ লাখ বছর৷ এনআইডব্লিউএর গবেষক ডেনিস গর্ডন বলেন, এখন তাঁরা প্রটুলফিয়ার জিন অনুক্রম বের করতে নতুন নমুনার খোঁজ করছেন৷ এএফপি৷