আসুসের নতুন একটি টাচস্ক্রিন ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। ভিভোবুক এস৩০০সিএ মডেলের এই ল্যাপটপে আছে ১৩ দশমিক ৩ ইঞ্চির পর্দা। এর আবরণ তৈরি হয়েছে অ্যালুমিনিয়ামে। এতে রয়েছে ১.৭ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ইত্যাদি। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে এটি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এ কম্পিউটারের দাম ৬৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি