নতুন টিভি কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলসিডি মনিটরের জন্য সম্পূর্ণ রিমোট নিয়ন্ত্রিত রিয়েল মিডিয়া ব্র্যান্ডের নতুন টিভি কার্ড বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দুটি মডেলের এই টিভি কার্ড ১২ ধরনের আউটপুট ও সিআরটি মনিটর সমর্থন করে। এতে রয়েছে বিল্ট-ইন স্পিকার, এক হাজার চ্যানেল, একই সঙ্গে একাধিক চ্যানেল দেখা, ২৪ বিট কালার, গেম ও স্বয়ংক্রিয় ক্যালেন্ডার, ভিসিডি ইত্যাাদি। মডেলভেদে দাম এক হাজার ৯০০ টাকা এবং দুই হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি