নতুন টিভি কার্ড বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলকে ওয়ার্ল্ডের নতুন এক্সটার্নাল টিভি কার্ড বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সিটি। মনিটরের সঙ্গে সংযুক্ত করলেই এটি মনিটরকে সর্বোচ্চ ১৯২০ বাই ১২০০ রেজুলেশনসমৃদ্ধ একটি টিভি সেটে রূপান্তর করবে এবং এটি নানা ধরনের ভিজিএ আউটপুট রেজুলেশন সমর্থন করে। পিসি ও টিভি উভয় থেকেই কনটেন্ট দেখার জন্য এতে রয়েছে পিকচার ইন পিকচার (পিআইপি) সুবিধা। দাম দুই হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি