নতুন ট্যাব ও মোবাইল নিয়ে বাজারে প্রেস্টিজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেস্টিজিও পণ্য উন্মুক্ত করছেন ফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামসুল ইসলাম, প্রেস্টিজিওর বিপণন আম্মার তৌহরে এবং ফ্লোরা লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মু্ওদুদুর রহমান
প্রেস্টিজিও পণ্য উন্মুক্ত করছেন ফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামসুল ইসলাম, প্রেস্টিজিওর বিপণন আম্মার তৌহরে এবং ফ্লোরা লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মু্ওদুদুর রহমান

দেশের বাজারে তিনটি মডেলের ট্যাব ও স্মার্টফোন উন্মুক্ত করেছে ইউরোপিয়ান ব্র্যান্ড প্রেস্টিজিও। বাংলাদেশে প্রেস্টিজিও ব্র্যান্ডের পণ্য বিপণন করবে ফ্লোরা লিমিটেড।
বৃহস্পতিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে নতুন পণ্য উন্মুক্ত করেন ফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামসুল ইসলাম এবং প্রেস্টিজিওর বিপণন বিভাগের পরিচালক আম্মার তৌইরে।
অনুষ্ঠানে পিএমপি৫৭৮৫, এবং পিএমপি৫১০১সি মডেলের সাড়ে ৭ ইঞ্চি, ৮ ইঞ্চি ও ১০.১ ইঞ্চি মাপের থ্রিজি সুবিধার ট্যাব প্রদর্শন করেন আম্মার তৌহরে। এ ছাড়াও থ্রিজি এবং ডুয়াল সিম সুবিধার প্রেস্টিজিও পিএপি৫৫০০, পিএপি৩৪০০ এবং পিএপি৫৩০৭ মডেলের স্মার্টফোন দেখান তিনি।
আম্মার তৌহরে বলেন, বিশ্বে ৮০ টিরও বেশি দেশে প্রেস্টিজিও ব্র্যান্ডের পণ্য বিক্রি হচ্ছে। বাংলাদেশেও চ্যানেলের মাধ্যমে এই ব্যবসা শুরু করেছে প্রেস্টিজিও।
মোস্তফা শামসুল ইসলাম বলেন, প্রেস্টিজিও পণ্য সুনামের সঙ্গে বিভিন্ন দেশে চলছে। বাংলাদেশে ফ্লোরা এই উন্নত মানের এই পণ্য বিপণনে কাজ করবে। এ ছাড়াও শিগগিরই টেলিকম অপারেটরদের বিভিন্ন অফার এই পণ্যের সঙ্গে যুক্ত হবে।

প্রেস্টিজিওর পণ্য প্রসঙ্গে ফ্লোরা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন এবং ট্যাবের সঙ্গে বিনামূল্যে থাকছে স্টাইলিস্ট লেদার কেস, ২০০জিবি ক্লাউড স্টোরেজ, ২৪ হাজার ই-বুক ডাউনলোড সুবিধা।

দেশব্যাপী ফ্লোরার শোরুম ছাড়াও রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, আইডিবিসহ মোবাইলের বাজারগুলোতে প্রেস্টিজিও পণ্য পাওয়া যাবে। প্রেস্টিজিওর প্রতিটি পণ্যে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি।

প্রেস্টিজিও স্মার্টফোন পাওয়া যাবে ৭ হাজার ২০০ টাকা থেকে ১৮হাজার ২০০ টাকার মধ্যে। আর ট্যাব পাওয়া যাবে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ১২ মাসের কিস্তিতেও কেনা যাবে এই পণ্য।

ট্যাবের ফিচার
অ্যালুমিনিয়াম কাঠামোর প্রেস্টিজিও পিএমপি৫৭৮৫ মডেলের কোয়ান্টাম ট্যাবটি অ্যান্ড্রয়েড চালিত। এতে আছে ১.৬ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ১৬ জিবি মেমোরি, এক জিবি র‌্যাম, সামনে ও পেছনে ক্যামেরা, এইচডি এমআই আউটপুট প্রভৃতি। মোবাইল সিম সুবিধার ট্যাবটিতে ৭০০০ এমএইচ ব্যাটারি থাকায় টানা সাড়ে ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাক-আপ দিতে পারে।
পিএমপি৭৪৮০ডি মডেলের প্রেস্টিজিও আল্টিমেট মাল্টি-প্যাডটিতে রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, এক জিবি র‌্যাম, ১৬ জিবি বিল্ট ইন মেমোরি, জিপিএস রিসিভার ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে রয়েছে এফএম রেডিও। হোয়াইট-সিলভার ৮ ইঞ্চি পর্দার ট্যাবটির স্ট্যান্ড বাই ব্যাকআপ টাইম ৩২ ঘণ্টা।
৭.৮৫ ইঞ্চি পর্দার পোস্টিজিও পিএমপি৫১০১সি মাল্টি-প্যাডটিতে রয়েছে ১.৬ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ১৬ জিবি মেমোরি, এক জিবি র‌্যাম ও ৪,৭০০ এমএএইচ ব্যাটারি।

স্মার্টফোনের ফিচার
পোস্টিজিও থ্রিজি স্মার্টফোনগুলোর মধ্যে পিএপি৫৫০০ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্টজ ডুয়ালকোর প্রসেসর, ৫১২ র‌্যাম, ৪ জিবি ইন্টারনাল মেমোরি, ৩২ জিবি মেমোরির কার্ড স্লট ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
এছাড়া ডুয়াল কোর ১.২ গিগাহার্টজ প্রসেসরের প্রেস্টিজিও পিএপি৩৪০০ স্মার্টফোনটি ৪ ইঞ্চি মাপের। পিএপি৫৩০৭ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে কেয়াড কোর প্রসেসর এবং ’অ্যাডরেনো ২০৩’ জিপিইউ. ২১০০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেল ক্যামেরা প্রভৃতি ফিচার।