নতুন ট্যাব বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইনমস ব্র্যান্ডের এমকিউ ৭১৮জি মডেলের একটি ট্যাবলেট বাজারে এনেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ট্যাবটিতে রয়েছে এমটিকে ৮৭৩৫ কোরটেক্স এ৭ মডেলের কোয়াডকোর প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ জিবি মেমোরি।
সাত ইঞ্চি মাপের আইপিএস ডিসপ্লের ট্যাবটিতে ব্লুটুথ ৪.০, পেছনে ৫ ও সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ট্যাবের সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি। এর দাম ১১ হাজার টাকা। বিজ্ঞপ্তি।