নতুন ট্যাবলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনোভোর ইয়োগা ৮ মডেলের ট্যাবলেট কম্পিউটার বাজারে পাওয়া যাচ্ছে। একবার চার্জ দিলে টানা ১৮ ঘণ্টা চলে এটি। এই ট্যাবলেট চলে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.২.২ অপারেটিং সিস্টেমে। এতে আছে ১.২ গিগাহার্টজ গতির কোয়াড কোর প্রসেসর। এটি দিয়ে ফোন করার পাশাপাশি থ্রিজি ইন্টারনেটও ব্যবহার করা যায়। ৮ ইঞ্চি পর্দার এ ট্যাবলেটে আছে ১ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট মেমোরি ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ডের আনা এ যন্ত্রের দাম ২৬ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি