নতুন ট্যাবলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লেনোভোর এ১০-৭০ মডেলের নতুন ট্যাবলেট পিসি এসেছে বাজারে। এটি অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.২ অপারেটিং সিস্টেমে চলে। ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসরে চলে এটি। এতে মোবাইল-সংযোগও লাগানো যাবে। ১০-ইঞ্চির টাচস্ক্রিন রয়েছে এতে। আরও আছে ১ গিগাবাইট র্যা।ম, ১৬ গিগাবাইট মেমোরি, সামনে ও পেছনে দুটি ক্যামেরা ইত্যাদি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এই ট্যাবলেটের দাম ২৫ হাজার টাকা।
—বিজ্ঞপ্তি