নতুন ট্যাবলেট কম্পিউটার বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত এনিগমা ট্যাবলেট কম্পিউটার বাংলাদেশের বাজারে নিয়ে এল সিক্স ডিগ্রি কমিউনিকেশনস লিমিটেড। সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানে এর উদ্বোধন করেন সিক্স ডিগ্রির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হাসান। সাত ইঞ্চি পর্দার এনিগমা ট্যাবলেট কম্পিউটারের কাজ করাসহ জিএসএম এবং সিডিএমএ ঘরানার মোবাইল ফোন সংযোগ ব্যবহার করা যাবে। এর দাম ২৪ হাজার ৯৯০ টাকা। এটি পাওয়া যাবে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। ওয়েব: www.thesixdegree.com। —বিজ্ঞপ্তি