নতুন ট্যাবলেট পিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যানড্রয়েড হানিকম ও উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম-চালিত এসারের নতুন ট্যাবলেট কম্পিউটার বাজারে এসেছে। আইকনিয়া ট্যাব এ৫০০ এবং ডব্লিউ৫০০ মডেল দুটি উইন্ডোজ ও অ্যানড্রয়েডসহ পাওয়া যাবে। অ্যালুমিনিয়াম কেসিংয়ের ১৩.৩ মিলিমিটার পুরু এই ট্যাবলেটে রয়েছে ইউএসবি পোর্ট, মিনি ইউএসবি পোর্ট, এইচডিএমআই আউটপুট, মাইক্রো এসডি কার্ড রিডার ইত্যাদি। এ ৫০০ মডেলে যোগ হয়েছে এনভিডিয়া টেগ্রা-২ ডুয়াল কোর প্রসেসর। এই কম্পিউটারের মনিটর হাইডেফিনেশন ছবি দেখাতে পারে। এ ৫০০ অ্যানড্রয়েডে চলে। অ্যানড্রয়েডসহ ট্যাবলেটের দাম ৪৫ হাজার ৮০০ টাকা। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমসহ এর দাম ৫২ হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি