নতুন ট্যাবলেট পিসি বাংলাদেশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের নতুন ট্যাবলেট কম্পিউটার ই-প্যাড ট্রান্সফরমার টিএফ ১০১জি দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এতে আছে অ্যান্ড্রয়েড ফাংশন কি এবং কোয়ার্টি কিবোর্ডের সমন্বয়ে আলাদা ডকিং স্টেশন, যা ট্যাবলেট কম্পিউটারের সঙ্গে লাগিয়ে নিয়ে একে পূর্ণাঙ্গ ল্যাপটপ হিসেবে ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ৩ দশমিক ২ হানিকম্ব অপারেটিং সিস্টেমচালিত এ ট্যাবলেটে জিএসএম সিমকার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। এতে আরও আছে ১ গিগাবাইট র্যাম, ১০.১ ইঞ্চির মাল্টিটাচ ডিসপ্লে, ১৬ গিগাবাইট তথ্যধারণের সুবিধা। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনার এ কম্পিউটারের দাম ৬১ হাজার টাকা। —বিজ্ঞপ্তি