নতুন ডট মেট্রিক্স প্রিন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নেটওয়ার্ক ডট মেট্রিক্স প্রিন্টার এসেছে। ডট মেট্রিক্স প্রিন্টার নির্মাতা প্রতিষ্ঠান ড্যাসকম ‘ট্যালি ড্যাসকম-২৬১০’ নামের এ প্রিন্টার বাজারে এনেছে। এতে আছে ২৪ পিন, ১৩৬ কলাম, ৬৮০ সিপিএস প্রিন্ট গতি, ২৫৬ কেবি মেমোরি এবং ৩৬০X৩৬০ ডিপিআই রেজল্যুশন ইত্যাদি। নেটওয়ার্ক-সুবিধা ছাড়াও এই প্রিন্টারের আছে এলসিডি পর্দাসহ নানা সুবিধা। —বিজ্ঞপ্তি