নতুন ডলফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ডলফিন
নতুন ডলফিন

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুঁজো ডলফিনের নতুন একটি প্রজাতি আবিষ্কার করা হয়েছে। জেনেটিক ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে এদের শনাক্ত করা হয়। মলিকুলার ইকোলজি সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি দল প্রায় ২০০টি মৃত ডলফিন নিয়ে গবেষণা চালায়। এ ছাড়া বিজ্ঞানীরা আটলান্টিক ও ভারত মহাসাগর এবং ইন্দো-প্রশান্ত সাগরের চারটি অঞ্চল থেকে সংগৃহীত জীবিত ডলফিনের কোষের নমুনার তুলনামূলক বিশ্লেষণ করেন। ডলফিনের মুখের অগ্রভাগের দৈর্ঘ্য, ১৮০টি ডলফিনের খুলিতে দাঁতের সংখ্যা এবং ২৩৫টি ডলফিনের ডিএনএ নমুনা গবেষণা করে ওই নতুন প্রজাতি শনাক্ত করা হয়। এএফপি।