নতুন ডিজিটাল ক্যামেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে এনেছে স্যামসাংয়ের ইএস-৬০ ও পিএল-৫৫ মডেলের দুটি ডিজিটাল ক্যামেরা। বিশেষ ডিজাইনের ক্যামেরা দুটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ও ম্যাকিনটোশ সমর্থন করে। ১২ দশমিক ২ মেগাপিক্সেল এবং অপটিক্যাল জুম ফাইভ-এক্স ও থ্রি-এক্স সুবিধাসংবলিত এ ক্যামেরায় রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা, রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি, ছবি সম্পাদনা ও ভয়েস রেকর্ডিংয়ের সুবিধা। ইএস-৬০ মডেলের দাম নয় হাজার ও পিএল-৫৫ মডেলের দাম সাড়ে ১১ হাজার টাকা। —বিজ্ঞপ্তি