নতুন ডিজিটাল মিডিয়া প্লেয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এপাসার ব্র্যান্ডের এএল৪৬০ মডেলের ডিজিটাল মিডিয়া প্লেয়ার বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এই মিডিয়া প্লেয়ার দিয়ে ওয়াই-ফাই কিংবা ল্যান নেটওয়ার্কের মাধ্যমে যেকোনো মিডিয়া ফাইল শেয়ার করে টিভিতে দেখা যাবে। ইউএসবি স্টোরেজ থেকে ভিডিও, অডিও এমনকি জেপিজি ফাইলও টিভিতে প্রদর্শন করা যাবে। এতে আছে গ্রাফিক কন্ট্রোল ইন্টারফেস, যা দিয়ে ছবি এডিট করে নেওয়া যায়। এই মিডিয়া প্লেয়ার ভিডিওচিত্রের ক্ষেত্রে অটো সাবটাইটেল অপশন সাপোর্ট করে। দাম সাত হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি