কেগার্ড ব্র্যান্ডের টিসি৪০১-৪এইচডব্লিউ২২৭এ মডেলের ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) বাজারে এসেছে। এতে রয়েছে চারটি ৬০০টিভিএল ক্যামেরা, ইউএসবি মাউস কন্ট্রোল সুবিধা, তৃতীয় প্রজন্মের মোবাইল ভিউ ইত্যাদি। এতে সরাসরি দেখা, লোকাল রেকর্ড, ক্লাউড রেকর্ড, প্লেব্যাক করা যায়। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের বাজারে আনা ডিভিআরটির দাম ৩০ হাজার টাকা।