নতুন ডিভিডি রাইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের এসডিআরডব্লিউ-০৮ডি১এস-ইউ মডেলের এক্সটারনাল ডিভিডি রাইটার বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। সরু ও সহজে বহনযোগ্য এই ডিভিডি রাইটারটি বাসা, অফিস বা ভ্রমণে সর্ব অবস্থায় সিডি বা ডিভিডি ডেটা রাইট করার সুবিধা পাওয়া যাবে। ডেটাকে নিরাপদে রাখতে রয়েছে গোপন নম্বর দিয়ে ডিস্ক এনক্রিপশন প্রযুক্তি। দাম পাঁচ হাজার টাকা। —বিজ্ঞপ্তি