নতুন ডেস্কটপ কম্পিউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচপি ২৮০ জি১ এমটি মডেলের নতুন কম্পিউটার বাজারে এসেছে। ইন্টেলের কোর আই থ্রি প্রসেসর সমৃদ্ধ এই পিসিতে রয়েছে ইন্টেল ৮১ চিপসেট, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৫০০ গিগাবাইট সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ১৮.৫ ইঞ্চি মনিটর, এইচপি ইউএসবি কি-বোর্ড, এইচপি ইউএসবি মাউস, ফ্রি ডস ও প্যারালাল পোর্ট। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ পিসিটির দাম ৩৮ হাজার টাকা।
বিজ্ঞপ্তি