নতুন ডেস্কটপ কম্পিউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের কমার্শিয়াল সিরিজের বিএম ৫৩৭৫ মডেলের নতুন একটি ডেস্কটপ কম্পিউটার বাজারে এসেছে।এতে রয়েছে ইন্টেল এইচ৫৫ চিপসেটের মাদারবোর্ড, ৩.২ গিগাহার্টজ গতির কোরআই-৩ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ২৫৬ মেগাবাইট ভির্যাম ইত্যাদি।১৮.৫ ইঞ্চির এলসিডি মনিটরসহ এর দাম ৪০ হাজার ৫০০ টাকা। এটি বাজারে ছেড়েছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।—বিজ্ঞপ্তি