নতুন ডেস্কটপ পিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল ব্র্যান্ডের নতুন ডেস্কটপ কম্পিউটার স্টুডিও ওয়ান ১৯ বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে রয়েছে ১৮.৫ ইঞ্চি মাল্টি-টাচ পর্দা, যাতে শুধু আঙুল স্পর্শের মাধ্যম কাজ করা যাবে। এ ছাড়া আছে ডুয়েল কোর ২.৭ গিগাহার্জ ইন্টেল পেন্টিয়াম প্রসেসর, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ২ গিগাবাইট ডিডিআর-থ্রি র্যাম ইত্যাদি। দাম ৬৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি