নতুন ডেস্কটপ বোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টেলের ডিজি৪১সিএন মডেলের ডেস্কটপ বোর্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। যা সব ইন্টেল প্রসেসর-কোর টু ডুয়ো, কোর টু কোয়াড, পেন্টিয়াম ও সেলেরন প্রসেসর সমর্থন করে। এতে রয়েছে ইন্টেল জি৪১ এক্সপ্রেস চিপসেট, আট গিগাবাইট মেমোরি স্পেসের ডিডিআর ২ এসডি র্যাম সমর্থন সুবিধা ও রিয়েল টেক ফাস্ট ইথারনেট ল্যানকার্ড ও ব্যাক প্যানেলে আটটি ইউএসবি পোর্ট ইত্যাদি। তিন বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ দাম চার হাজার ৫০০ টাকা।—বিজ্ঞপ্তি