নতুন তারহীন মাউস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাপু ব্র্যান্ডের ৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির তারহীন অপটিক্যাল মাউস বাজারে এসেছে। এই মাউসগুলোতে রয়েছে ১০০০ ডিপিআই রেজ্যুলেশনের ট্র্যাকিং ইঞ্জিন। মাউসগুলো কম বিদ্যুৎ খরচ করে। এটি ১০ মিটার দূরত্ব থেকে কাজ করতে পারে। বর্তমানে বাজারে ১০৯০পি এবং ৩১০০পি মডেলের মাউস পাওয়া যাচ্ছে। ৩১০০পি মডেলের মাউসের দাম ১ হাজার ৩৫০ টাকা। ১০৯০পি মডেলের দাম ১ হাজার ১০০ টাকা। প্রতিটি মাউসে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। এগুলো বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
বিজ্ঞপ্তি