নতুন তারহীন রাউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুস ব্র্যান্ডের আরটি-এন১২ মডেলের সুপারস্পিড-এন তারহীন রাউটার বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এতে রয়েছে ১টি ১০/১০০ আরজে-৪৫ ওয়্যান পোর্ট এবং চারটি ১০/১০০ আরজে-৪৫ ল্যান পোর্ট, রিস্টোর বাটন, ইজেডসেটআপ বাটন সুবিধা। রাউটারটি আইইইই ৮০২ দশমিক ১১বি/জি/এন ওয়্যারলেস নেটওয়ার্ক সমর্থন করে। এর দাম ছয় হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি