নতুন তারহীন ল্যান ইউএসবি অ্যাডাপ্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে মাইক্রোনেট ব্র্যান্ডের এসপি৯০৭এনএস মডেলের নতুন ওয়্যারলেস ল্যান ইউএসবি অ্যাডাপ্টর। ইউএসবি ২.০ ও ১.১ ইন্টার ফেস-সমর্থিত ক্ষুদ্রাকৃতির এই ল্যান অ্যাডাপ্টরটিকে যেকোনো পিসির সঙ্গে সংযোগ দিয়ে সুরক্ষিত ওয়্যারলেস হোম নেটওয়ার্ক স্থাপন করা যায়। অ্যাডাপ্টারটি আই ট্রিপল-ই ৮০২.১১বি/জি/এন স্ট্যান্ডার্ড এবং ২.৪ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে সর্বোচ্চ ১৫০ মেগাবিট/সেকেন্ড ডেটা রেটে কাজ করে। গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশের আনা এই পণ্যের দাম এক হাজার ৭০০ টাকা। —বিজ্ঞপ্তি