নতুন তিনটি এলইডি মনিটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি স্বতন্ত্র আকার ও আকর্ষণীয় ডিজাইনের অত্যন্ত পাতলা পুরুত্বের ফিলিপস ভি-লাইন সিরিজের এলইডি মনিটর বাজারে এসেছে। মনিটরগুলোর ডিসপ্লে কালার ১৬.৭ এম, আয়তাকার পর্দার অনুপাত ১৬:৯ এবং কনট্রাস্ট অনুপাত এক কোটি। পাশাপাশি বাড়তি এডাপটরের কোনো ঝামেলা না থাকায় এটিতে সরাসরি বিদ্যুৎসংযোগ দেওয়া যায়। ডিভিআই পোর্টসহ ২১.৫ ইঞ্চি ফিলিপস ২২৬ভি৩এলএসবি মডেলের দাম ২০ হাজার ৩০০ টাকা। পাশাপাশি ওয়াল মাউন্টিং ও ডিজিটাল ভিডিও ইন্টারফেস সুবিধাসম্পন্ন ১৮.৫ ইঞ্চি ফিলিপস ১৯৬ভি৩এলএসবি মডেলের দাম আট হাজার ৫০০ টাকা এবং ১৫.৬ ইঞ্চি ফিলিপস ১৬৬ভি৩এলএসবি মডেলের দাম সাত হাজার টাকা। কম্পিউটার সোর্স লিমিটেডের বাজারে আনা মনিটরগুলোতে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। —বিজ্ঞপ্তি