নতুন থার্মাল পস প্রিন্টার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামফোরএস ব্র্যান্ডের নতুন একটি থারমাল পস প্রিন্টার বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ইএলএলআইএক্স-২০ মডেলের এই পস প্রিন্টারটিতে রয়েছে তিন ইঞ্চি থারমাল পেপার রোল, ইউএসবি পোর্ট ও নেটওয়ার্ক সুবিধা। প্রায় শব্দহীনভাবে প্রিন্ট করা যায়, প্রিন্টের গতি সেকেন্ডে ৫২ লাইন বা ২২০ মিলিমিটার। দাম ১৯ হাজার টাকা। —বিজ্ঞপ্তি