নতুন দুই ফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালের জন্য নতুন নকশার গ্যালাক্সি এ৫ এবং এ৭ স্মার্টফোন বাজারে ছেড়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ধাতব ও কাচের তৈরি এ ফোন দুটিতে অক্টাকোর প্রসেসর, ফোরজি নেটওয়ার্ক এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরা আছে।
গ্যালাক্সি এ৫ এবং এ৭ স্মার্টফোনে যথাক্রমে ৫.২ ইঞ্চি এবং ৫.৭ ইঞ্চি পর্দা থাকছে। নতুন এ৫ ও এ৭ এর দাম যথাক্রমে ৩৯,৯০০ এবং ৪৪,৯০০ টাকা। পাওয়া যাবে কালো এবং সোনালি রঙে।
বিজ্ঞপ্তি