নতুন নকশায় আসছে ওএসএক্স ১০.১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওএসএক্স অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। প্রচলিত ওএসএক্সের সর্বশেষ সংস্করণ ১০.৯.২ এর চেয়ে নতুন সংস্করণে বেশ কিছু পরিবর্তন আসবে।
বাজার গবেষকেরা ধারণা করছেন, গত বছরে আইফোনের জন্য আইওএসের নকশায় যেভাবে পরিবর্তন এনেছে অ্যাপল কর্তৃপক্ষ এবার ওএসএক্সের ক্ষেত্রেও সেরকম পরিবর্তন আসতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক খবরে বলা হয়েছে, আইওএস এর বেশ কিছু ফিচার ওএসএক্সে আসবে। তবে দুটি অপারেটিং সিস্টেম আলাদা থাকবে বলেই নিশ্চিত করেছে অ্যাপল।