নতুন নাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইজারল্যান্ডের একদল শল্যচিকিৎসক এবার ক্যানসার-আক্রান্ত পাঁচজন রোগীর নাক পুনর্গঠনে সাফল্য পেয়েছেন। সূর্যালোকে অনাবৃত থাকে বলেই মানুষের নাকে ত্বক ক্যানসারের ঝুঁকি বেশি থাকে। ওই চিকিৎসকেরা প্রায় ব্যথামুক্ত প্রযুক্তি ব্যবহার করে রোগীদের নাকের টিস্যু নতুন করে গজানোর ব্যবস্থা করেন। এ ক্ষেত্রে নাকের মধ্যভাগের তরুণাস্থির কোষ ব্যবহার করে নাসারন্ধ্র পুনর্গঠন করা হয়। এটি শরীরকে আরও সহজে নতুন টিস্যু গ্রহণে সহায়তা করে এবং নাসারন্ধ্রের স্থিতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি করে। পুনর্গঠিত নাক পাওয়ার এক বছর পর রোগীরা সন্তোষ প্রকাশ করে বলেছেন, কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই শ্বাস-প্রশ্বাস এবং অন্যান্য কাজ চালাতে পারছেন। টেলিগ্রাফ।