নতুন নেটবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেনোভো মিক্স ৩১০ মডেলের নেটবুক কম্পিউটার বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। পর্দা থেকে কি-বোর্ড আলাদা করে এটিকে ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যায়। এতে রয়েছে ১২৮০ x ৮০০ পিক্সেলের পর্দা, ২ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। এর ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। রুপালি রঙের এই নেটবুকের দাম ২৫ হাজার টাকা।
বিজ্ঞপ্তি